গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National গভীর নিম্নচাপে পরিণত ঘূর্ণিঝড় ফেঙ্গাল

    গভীর নিম্নচাপে পরিণত ঘূর্ণিঝড় ফেঙ্গাল

    0
    14107
    দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ফেঙ্গাল। আর তার প্রভাব পড়েছে তামিলনাড়ু এবং পুদুচেরির বিস্তীর্ণ অংশে।
    শুক্রবার থেকেই তুমুল বৃষ্টি শুরু হয়েছে দুই রাজ্যের উপকূল এলাকায়। আগাম সতর্কতা হিসেবে চেন্নাই, চেঙ্গলপাট্টু এবং কুড্ডালোরে স্কুল ও কলেজ বন্ধ রাখা হয়েছে। মৌসম ভবন জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি তৈরি হয়ে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হচ্ছে।তামিলনাড়ু ও পুদুচেরি উপকূলের মাঝে মহাবলীপুরমের কাছাকাছি দিয়ে এটি স্থলভাগে প্রবেশ করতে পারে। সেই সময় এই সিস্টেমের গতিবেগ থাকবে সর্বোচ্চ ৬৫ কিলোমিটার প্রতি ঘন্টায়।তামিলনাড়ুর আঞ্চলিক আবহাওয়া দফতর জানিয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে চেন্নাই, ময়িলাদুথুরাই, তিরুভারুর, নাগাপট্টিনম, তিরুভাল্লুর, কাঞ্চিপুরম, চেঙ্গলপেট এবং কাড্ডালোর জেলায়।  নাগাপট্টিনম, তিরুভারুরের মতো উপকূলবর্তী জেলায় মঙ্গলবার থেকেই আবহাওয়া পরিস্থিতির অবনতি হয়েছে। দুর্যোগের আশঙ্কায় পুদুচেরির স্বরাষ্ট্রমন্ত্রী এ নমশিবায়ম আগামী সোমবার পর্যন্ত সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। দুর্যোগ পরিস্থিতির মোকাবিলায় ইতিমধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন।
    ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এমন জেলাগুলিতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং রাজ্যের বিপর্যয় মোকাবিলা দল মোতায়েন করার নির্দেশ দিয়েছেন তিনি। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ১ হাজার ৬৩৪টি ত্রাণশিবির প্রস্তুত রাখছে রাজ্য প্রশাসন।
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল