গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata সুশান্ত ঘোষকে খুনের চেষ্টায় গ্রেফতার আরও

    সুশান্ত ঘোষকে খুনের চেষ্টায় গ্রেফতার আরও

    0
    117

    কসবার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টার অভিযোগে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গুলশন কলোনি থেকে শুক্রবার বিকেলে মহম্মদ আলি নামে ওই ব্যক্তিকে ধরেছে তদন্তকারী অফিসাররা।

    অভিযোগ মহম্মদ আলি ষড়যন্ত্রে যুক্ত ছিলেন। বিহার থেকে অস্ত্র আনতে এবং তা রাখতে সাহায্য করেছিলেন মহম্মদ আলি। ১৫ নভেম্বর নিজের বাড়ির সামনে কাউন্সিলর সুশান্ত ঘোষকে গুলি চালিয়ে খুনের চেষ্টা করে এক দুষ্কৃতী।

    কিন্তু টিগার জ্যাম হয়ে যাওয়ায় গুলি চলেনি। এই ঘটনার পর বেশ কয়েজনকে গ্রেফতার করে পুলিশ। তাদেরকেই জেরা করে মহম্মদ আলির নাম জানতে পারে তদন্তকারী অফিসাররা।

    ছবি  সৌজন্যে : নিজস্ব