গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National গুন্ডারাই আপের বড় সমর্থক: বিজেপি

    গুন্ডারাই আপের বড় সমর্থক: বিজেপি

    0
    116
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
    গুন্ডারাই আপের বড় সমর্থক। দিল্লিতে বিজেপির সদর দফতরে এক সাংবাদিক সম্মেলনে এমনই মন্তব্য করেছেন বিজেপি নেতা গৌরব ভাটিয়া।
    তিনি বলেছেন, আপের বিধায়কের নির্দেশে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে প্রকাশ্যে তোলাবাজি ও জুলুমবাজি করে গুন্ডারা। আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের সম্মতিতেই এই ধরনের ঘটনা ঘটছে। সাধারণ মানুষকে ভয় দেখিয়ে তোলাবাজির ব্যবসা চালানো হচ্ছে। আপ বিধায়ক নরেশ বালিয়ানের বিরুদ্ধে অভিযোগ তুলে তাঁর মন্তব্য, তিনি একজন বিল্ডারের কাছ থেকে তোলা আদায়ের জন্য গ্যাংস্টারের সঙ্গে কথা বলছেন। জনসাধারণ আমাদমি পার্টিকে আবগারি কেলেঙ্কারি এবং তোলাবাজির ব্যবসা করার জন্য নির্বাচিত করেনি।
    দিল্লির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিগত বেশ কিছু দিন ধরে কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে আম আদমি পার্টি। এবার তাঁরই জবাব দিয়েছে বিজেপি।