গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home International বিদেশি পড়ুয়াদের ফিরতে বলছে আমেরিকার বিশ্ববিদ্যালয়!

    বিদেশি পড়ুয়াদের ফিরতে বলছে আমেরিকার বিশ্ববিদ্যালয়!

    0
    119
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    ডোনাল্ড ট্রাম্পের শপথের আগেই ভারতীয়-সহ বিদেশি পড়ুয়াদের ফিরতে বলেছে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কাজ শুরু করলে ভিসা নীতি আরও কড়া হয়ে যেতে পারে।

    সে ক্ষেত্রে বিপাকে পড়তে পারেন বেআইনি ভাবে সে দেশে বসবাসকারীরা। সেই আশঙ্কার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত কি না তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। এ ক্ষেত্রে অনেকে ২০১৭ সালের ট্রাম্প জমানার কথাও মনে করাচ্ছেন। সেই সময় সাতটি মুসলিম অধ্যুষিত দেশের নাগরিকদের ৯০ দিন আমেরিকায় প্রবেশ করতে বারণ করেছিল প্রশাসন। সূত্রের খবর, আমেরিকায় এখন বেআইনি ভাবে বসবাসকারীর সংখ্যা প্রায় এক কোটি ১০ লক্ষ। রিপোর্ট বলছে, আমেরিকায় বিদেশি পড়ুয়ার সংখ্যা ১১ লক্ষ। তার মধ্যে সব থেকে বেশি পড়ুয়া ভারতের। সেই সংখ্যাটা ৩ লক্ষ ৩০ হাজার। এই সংক্রান্ত একটি পোর্টালের রিপোর্ট দাবি করছে, আমেরিকায় পড়াশোনা করছে এমন বিদেশি পড়ুয়াদের মধ্যে প্রায় চার লক্ষ জনের বৈধ নথি নেই। সূত্রের খবর, যে পড়ুয়াদের বৈধ ভিসা রয়েছে, ট্রাম্প জমানায় তাঁদের খুব একটা সমস্যা হবে না। সে ক্ষেত্রে সমস্যা হওয়ার কথা নয় ভারতীয় পড়ুয়াদেরও।অন্যদিকে, ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয়ের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়ে লেখা হয়েছে, গ্লোবাল অ্যাফেয়ার অফিস ২০২৫ সালের ২০ জানুয়ারি নতুন প্রেসি়ডেন্টের শপথ গ্রহণের আগে বিদেশি পড়ুয়া, গবেষক, শিক্ষক, কর্মীদের দেশে ফিরে আসার সুপারিশ করেছে। শীতের ছুটির সময় তাঁরা আমেরিকার বাইরে গেলে তাঁদের ফিরে আসার অনুরোধ করা হয়েছে।

    বিশ্ববিদ্যালয়ের তরফে এ-ও জানানো হয়েছে, পড়ুয়া, শিক্ষকদের ফিরে আসার বিষয়ে কোনও নির্দেশিকা দিচ্ছে না তারা। ট্রাম্পের আগের শাসনকালের কথা মাথায় রেখে সুপারিশ করা হয়েছে।