শর্তসাপেক্ষে সাংবাদিক মুন্নি সাহাকে ছাড়ল পুলিশ

0
185
ছবি সৌজন্যে : এক্স
ঢাকার কারওয়ানবাজার থেকে মহিলা সাংবাদিক মুন্নি সাহাকে পরিবারের হাতে তুলে দিয়েছে পুলিশ। অসুস্থ বোধ করায় ৪ মামলায় ঢাকার আদালত থেকে জামিন নেওয়ার শর্তও জুড়ে দেওয়া হয়েছে।
তেজগাঁও থানার পুলিশ সূত্রে খবর, সাংবাদিক মুন্নি সাহা কারওয়ান বাজার এলাকায় জনতা টাওয়ারের অফিস থেকে বের হওয়ার সময় স্থানীয় কয়েকজন তাঁকে ঘিরে ধরেছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে আটক করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ। জানা গিয়েছে, মুন্নি সাহার বিরুদ্ধে ঢাকায় একাধিক মামলা রয়েছে। একটি মামলায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি মুন্নি সাহারও নাম আছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মুন্নী সাহাকে নিয়ে যাওয়ার পর শতাধিক ব্যক্তি তাঁর বিচারের দাবিতে স্লোগানও তুলেছেন। বাংলাদেশের ঢাকার এক অনলাইন পোর্টালে কর্মরত তিনি।
ঢাকা মহানগর পুলিশের অ্যাডিশনাল কমিশনার রেজাউল করিম মল্লিক দাবি করেছেন, মুন্নিকে গ্রেফতার করা হয়নি।