
এফবিআই-এর শীর্ষপদে ভারতীয় এক বংশোদ্ভূত কাশ্যপ পটেলকে নিয়োগ করেছেন ডোনাল্ড ট্রাম্প। জয় ভট্টাচার্যের পর আমেরিকার অভ্যন্তরীণ গোয়েন্দা বাহিনী ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন-এর প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে।
সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প লিখেছেন, কাশ দুর্দান্ত এবং প্রতিভাবান আইনজীবী, তদন্তকারী আধিকারিক। এক জন যোদ্ধা। দর্নীতি ফাঁস, ন্যায়বিচার রক্ষা এবং আমেরিকার মানুষের স্বার্থে তিনি লড়াই করেছেন। ট্রাম্প-ঘনিষ্ঠ হিসাবে পরিচিত কাশ্যপ। প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্পের প্রথম কার্যকালের সময় প্রতিরক্ষা মন্ত্রকের চিফ অফ স্টাফ, ন্যাশনাল ইন্টেলিজেন্স-এর ডেপুটি ডিরেক্টর এবং ন্যাশনাল সিকিয়োরিটি কাউন্সিলের সন্ত্রাসদমন দফতরের সিনিয়র ডিরেক্টরের দায়িত্ব সামলেছিলেন কাশ্যপ। ট্রাম্প প্রশাসনের প্রথম দফায় ওই সব পদে থাকাকালীন দক্ষতার সঙ্গে দায়িত্ব সামলেছিলেন। ফলে সেই কাশ্যপের উপর আস্থা রাখলেন ট্রাম্প। এ বার তাঁকে আরও বড় দায়িত্ব দিয়েছেন ট্রাম্প।
উল্লেখ্য, আমেরিকার বিচার বিভাগ এবং বাজার নিয়ন্ত্রক গৌতম আদানি, তাঁর ভাইপো সাগর আদানি এবং আদানি গ্রিন এনার্জির কিছু আধিকারিকের বিরুদ্ধে মামলা করেছে। অভিযোগ সৌর বিদ্যু বিক্রির বরাত পেতে ঘুষ দেওয়ার এবং তা গোপন করে তহবিল তুলে প্রতারণার।








