গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National প্রতিটি আক্রমণ সংস্থাকে মজবুত করে: গৌতম আদানি

    প্রতিটি আক্রমণ সংস্থাকে মজবুত করে: গৌতম আদানি

    0
    182
    ছবি সৌজন্যে : এক্স
    প্রতিটি আক্রমণ সংস্থাকে মজবুত করে। ঘুষকাণ্ড নিয়ে এবার মুখ খুলেছেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি।
    তিনি আরও বলেছেন, আমেরিকা থেকে একগুচ্ছ অভিযোগ তোলা হয়েছে। এমন চ্যালেঞ্জের মুখে আগেও পড়েছে সংস্থা। তবে প্রতিটি আক্রমণ আরও মজবুত করে তোলে। তাঁরা আইনি পদক্ষেপ করছেন জানিয়ে গৌতম আদানির বক্তব্য, আদানিদের তরফে কেউ কোনও বিধি লঙ্ঘনে অভিযুক্ত হননি কিংবা বিচারের প্রক্রিয়ায় বাধা দেওয়ার ষড়যন্ত্র করেননি। আমেরিকায় আদানিদের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে বিদেশ মন্ত্রক জানিয়েছিল, ভারত সরকার এই তদন্তে অংশ নিচ্ছে না। এটি বেসরকারি সংস্থা, কয়েক জন ব্যক্তি এবং আমেরিকার বিচার বিভাগীয় দফতর-এর মধ্যে আইনি বিষয়।
    উল্লেখ্য, আমেরিকার বিচার বিভাগ এবং বাজার নিয়ন্ত্রক গৌতম আদানি, তাঁর ভাইপো সাগর আদানি এবং আদানি গ্রিন এনার্জির কিছু আধিকারিকের বিরুদ্ধে মামলা করেছে। অভিযোগ সৌর বিদ্যুৎ বিক্রির বরাত পেতে ঘুষ দেওয়ার অভিযোগ তুলেছে।