তেলেঙ্গানায় এনকাউন্টারে নিহত ৭ মাওবাদী 

0
711
ছবি  সৌজন্যে : প্রতিনিধিত্ত্বমূলক 

তেলেঙ্গানার মুলুগুতে যৌথ বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে ৭ মাওবাদীর। মৃতদের মধ্যে রয়েছেন সিপিআই মাওবাদী এবং দু’জন রাজ্য কমিটির সদস্য।

জানা গিয়েছে, রবিবার সকালে তেলেঙ্গানার মুলুগু জেলার এতুরনাগারামের চালপাকা অরণ্যে অভিযান চালায় পুলিশ ও নকশাল-বিরোধী বিশেষ বাহিনী গ্রেহাউন্ড। এরপরই শুরু হয় দুই পক্ষের গুলি বিনিময়। তাতেই মৃত্যু হয়েছে ৭ মাওবাদীর। মুলুগু জেলার সুপারিনটেনডেন্ট অব পুলিশ শবরিশ জানিয়েছেন, ঘটনাস্থল থেকে পুলিশ দুটি একে ৪৭-সহ বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। মৃতদের মধ্যে রয়েছেন তেলেঙ্গানা রাজ্য কমিটির সম্পাদক কুসরাম মাঙ্গু ওরফে ভদ্রু, বিভাগীয় কমিটির সদস্য ইগোলাপু মাল্লাইয়া, এরিয়া কমিটির সদস্য মুসাকি দেবল ও এম জমুনা, পার্টি সদস্য জয় সিং, কিশোর ও কামেশ।সূত্রের খবর, পুলিশের খোচর সন্দেহে কিছুদিন আগেই দু’জন আদিবাসিকে তুলে নিয়ে গিয়ে হত্যা করে মাওবাদীরা। তারপরেই এই সার্চ অপারেশন শুরু করে যৌথ বাহিনী। প্রসঙ্গত, মাওবাদকে দেশ থেকে নির্মুল করতে তৎপর হয়েছে কেন্দ্র।

সম্প্রতি এই বিষয়ে বার্তা দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, চূড়ান্ত হামলার সময় এসেছে। ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে আমরা দেশ থেকে মাওবাদ নির্মূল করবেন।