নদিয়ায় আত্মঘাতী মাধ্যমিক পরীক্ষার্থী

0
227
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
গলায় ফাঁস দিয়ে মাধ্যমিক পরীক্ষার্থীর আত্মঘাতী হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার শান্তিপুরে। পুলিশ সূত্রে খবর, মৃত ছাত্রী পায়েল বিশ্বাস। জানা গিয়েছে, প্রতিদিনের মত মাধ্যমিক পরীক্ষার্থী ওই ছাত্রী রবিবারও টিউশন পড়তে গিয়েছিল।
তবে টিউশন থেকে ফিরে সেই সময় বাড়ি ফাঁকা পেয়েই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় ওই ছাত্রী। পরিবারের লোক বাড়ি ফিরে এসে ডাকাডাকি করে সাড়া না পাওয়ায় ঘরের দরজা ভেঙে ঢুকে দেখে গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলছে ওই ছাত্রী। খবর দেওয়া হয় পুলিশে।
ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠিয়েছে। প্রেম ঘটিতই কারণ নাকি পরীক্ষার দুশ্চিন্তায় আত্মঘাতী হয়েছে ওই যুবতি তার তদন্তে নেমেছে শান্তিপুর থানার পুলিশ।