গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home International বাংলাদেশের সংখ্যালঘু নিরাপত্তা, বিশ্বজুড়ে প্রার্থনায় ইসকন

    বাংলাদেশের সংখ্যালঘু নিরাপত্তা, বিশ্বজুড়ে প্রার্থনায় ইসকন

    0
    130
    ছবি সৌজন্যে : এক্স
    বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য বিশ্বজুড়ে শান্তি প্রার্থনায় ইসকন। চিন্ময়কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর গ্রেফতারির প্রতিবাদে সরব হয়েছেন বাংলাদেশের সনাতনপন্থীরা।
    রাষ্ট্রদ্রোহের মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। ওই ঘটনায় প্রতিবাদের আঁচ ছড়িয়েছে ভারতেও। ব্রিটেনের সংসদেও উঠেছে বাংলাদেশের সংখ্যালঘুদের পরিস্থিতির কথা। বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এর প্রতিবাদে বিশ্বজুড়ে পথে নেমেছে ইন্টারন্যাশানাল সোস্যাইটি ফর কৃষ্ণা কনসাসনেস বা ইসকন।রবিবার ভারত-সহ ইউরোপ, আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকার বিভিন্ন দেশে ইসকনের প্রতিটি শাখায় প্রার্থনা, কীর্তন, ধর্মসভা আয়োজিত হয়েছে।সূত্রের খবর, ১৫০ বেশি দেশে লক্ষ লক্ষ ইসকন ভক্ত যোগ দিয়েছেন প্রতিবাদ কর্মসূচিতে। কলকাতাতেও ইসকন মন্দিরের সামনে হরিনাম সংকীর্তনের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন ইসকনের ভক্তরা। হরে কৃষ্ণ ধ্বনিতে মুখরিত হয়েছে ইসকন মন্দির চত্বর। অ্যালবার্ট রোড মিন্টু পার্কে ইসকন মন্দিরের সামনে, কীর্তন এবং প্রার্থনা সভা হয়েছে।দিল্লি, তেলেঙ্গানা সহ দেশের সব ইসকন মন্দিরে চলেছে খোল,করতাল,খঞ্জনি সহযোগে প্রার্থনা।
    পাশাপাশি আমেরিকা, ব্রিটেন থেকে দক্ষিণ আফ্রিকা, জার্মানি সর্বত্র ইসকন মন্দিরে কীর্তন, ধর্মসভার মাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা সুনিশ্চিত করতে প্রার্থনা করা হয়েছে।