কলকাতার ইসকনে কীর্তনে প্রতিবাদ, জেলাতেও

0
146
ছবি সৌজন্যে : নিজস্ব
খোল-করতাল সহযোগে হরিনাম। বিশ্বজুড়ে শান্তি প্রার্থনার কর্মসূচিতে অংশ নিয়েছে কলকাতার অ্যালবার্ট রোডের ইসকন মন্দিরও।
বাংলাদেশে ইসকনের একাধিক শাখায় ভাঙচুর, চিন্ময়কৃষ্ণ-র মুক্তির দাবিতে বিশ্বজুড়ে ইসকন মন্দিরে কীর্তনের মাধ্যমে শান্তির প্রার্থনায় সামিল হয়েছেন ভক্তরা। কলকাতার অ্যালবার্ট রোডের ইসকন মন্দিরে বিকেলে নাম সংকীর্তনের মাধ্যমে শান্তির বার্তা দেওয়া হয়েছে। বিশ্বের দেড়শোটি দেশে অন্তত সাড়ে আটশো মন্দিরে একইভাবে প্রার্থনায় সামিল হয়েছেন ভক্তরা। এদিকে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নিপীড়নের প্রতিবাদে জেলায় জেলায় প্রতিবাদ আছড়ে পড়েছে।
দুর্গাপুর-আসানসোল বিভিন্ন জায়গায় নাম সংকীর্তনের মাধ্যমে প্রতিবাদে সামিল হয়েছেন বিভিন্ন ধর্মীয় সংগঠন।