গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home Birbhum রাষ্ট্রপতিকে ‘কটাক্ষ’, বিতর্কে তৃণমূল নেতা

    রাষ্ট্রপতিকে ‘কটাক্ষ’, বিতর্কে তৃণমূল নেতা

    0
    319
    ছবি সৌজন্যে : নিজস্ব
    অখিল গিরির পর অপরাজিতা বিল পাশের দাবিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বেলাগাম আক্রমণ করার অভিযোগ নানুরের ব্লক তৃণমূল সভাপতি সুব্রত ভট্টাচার্যের। তিনি বলেছেন, দিল্লিতে রাষ্ট্রপতি মূক ও বধির হয়ে বসে রয়েছেন।
    তার মুখোশ পশ্চিমবঙ্গের মানুষের কাছে খুলে দিতে হবে। আর তাঁকে সাহায্য করছেন বিজেপি দলের সর্বাধিনায়ক প্রধানমন্ত্রী। আর এরপরই এই মন্তব্য নিয়ে সুর চড়িয়েছে বিরোধীরা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়েও নিজের অবস্থানে অনড় থাকেন তিনি। তিনি বলেছেন, রাষ্ট্রপতি দেশের মানুষের প্রতিপালক। ভারতের অন্যতম অঙ্গরাজ্যের মুখ মমতা বন্দ্যোপাধ্যায় নারী সুরক্ষার জন্য একটা বিল উপস্থাপন করেছেন। ২ মাস হয়ে গিয়েছে। এখনও বিলটার কোনও পর্যালোচনা হল না। সই করে ছাড়লেনও না।
    তাহলে মূক বধির বলবেন না তো কী বলবেন তাঁকে। এর আগে তৃণমূলের রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরি রাষ্ট্রপতিকে অবমাননা করে বিতর্কে জড়িয়ে ছিলেন৷