গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home National কন্নড় অভিনেত্রীর রহস্যমৃত্যু

    কন্নড় অভিনেত্রীর রহস্যমৃত্যু

    0
    131
    ছবি সৌজন্যে : এক্স

    হায়দরাবাদে নিজের বাড়ি থেকে উদ্ধার হয়েছে কন্নড় সিনেমা ও টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শোবিতা শিবন্নার দেহ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩০ বছর।

     

    পুলিশ সূত্রে খবর, বাড়ি থেকে রবিবার শোবিতা শিবন্নার দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়। প্রাথমিকভাবে এই মৃত্যুর ঘটনা আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে শোবিতার দেহ  ময়নাতদন্তের জন্য গান্ধি হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, হায়দরাবাদের গাছিবোলির শ্রী রাম নগর কলোনিতে স্বামীর সঙ্গে থাকতেন দিবানা। বছর দুই আগেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। টেলিভিশন ধারাবাহিকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন।অস্বাভাবিক মৃত্যুর মামলা রজু করে হায়দরাবাদ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।শোবিতা বেশ কয়েকটি জনপ্রিয় ছবিতে কাজ করেছিলেন।

     

    যার মধ্যে রয়েছে ইরাডোন্ডলা মুরু, এটিএম : অ্যাটেম্পট টু মার্ডার, ওন্ধ কাথে হেলা, জ্যাকপট এবং বন্দনা।