গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Kolkata আলু-পেঁয়াজ রফতানি নিয়ে বিধানসভায় সরব মুখ্যমন্ত্রী 

    আলু-পেঁয়াজ রফতানি নিয়ে বিধানসভায় সরব মুখ্যমন্ত্রী 

    0
    80
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    মঙ্গলবার থেকে আলু ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন ব্যবসায়ীরা তার আগেই বিধানসভায় পাল্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন, রাজ্যকে অন্ধকারে রেখে আলু রফতানি করা যাবে না।
    চাহিদার অতিরিক্ত যা উৎপাদন হবে তা কিনে নেবে রাজ্যে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আলুর দাম বাড়লে রাজ্য কিনে সুফল বাংলায় সাপ্লাই করা হয়। কিন্তু কিছু লোক বাইরে রফতানি করছে নিজেদের ব্যবসার জন্য। মুখ্যমন্ত্রীর কথায় বাংলার চাহিদার ৭৫ শতাংশ পেঁয়াজ এখানে উৎপাদন হয়। সেখান থেকেও লোকে বাইরে পাঠাচ্ছে। ফলে দাম বাড়ছে। মধ্যবিত্তের সমস্যা বাড়ছে। ব্যাগ ভরে বাজার করে ফিরতে নাভিশ্বাস উঠছে। মুখ্যমন্ত্রীর সাফ কথা, আগে পশ্চিমবঙ্গ পাবে, তার পর বাকিরা।
    মুখ্যমন্ত্রীর দফতরকে আড়ালে রেখেই হু হু করে আলু রফতানি হচ্ছিল ভিনরাজ্যে। যার জেরে দাম বাড়ছে এ রাজ্যের বাজারে। ফলে পকেটে টান পড়েছে মধ্যবিত্তের। রফতানির অভিযোগ পেতেই মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেন।