গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata “শেষ সিদ্ধান্ত আমার”: মমতা

    “শেষ সিদ্ধান্ত আমার”: মমতা

    0
    118
    ছবি সৌজন্যে :ফেসবুক
    তিনি এখনও দলের চেয়ারপার্সন, যতদিন আছেন তাঁর কথাই শেষ কথা। বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলের বৈঠকে এমনই সোজাসুজি জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
    সূত্রের খবর, তৃণমূলে ছাত্র ও যুব সংগঠনকে ঢেলে সাজানোর ব্যবস্থার কথাও বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তৃণমূলে অভিষেকের ঘনিষ্ঠ বলে পরিচিত নেতা নারায়ণ গোস্বামীকেও এদিন ধমক দিয়েছেন তিনি। নারায়ণ গোস্বামীকে এদিক ওদিক যেতে ব্যারন করে নিজের এলাকায় নজর দেওয়ার কথা বলেছেন। সূত্রের খবর, বিধানসভার নওসাদ আলি কক্ষে পরিষদীয় দলের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছেন, ছাব্বিশের ভোট আসছে। মানুষের ঘরে ঘরে যান। অভাব-অভিযোগ, সুবিধা-অসুবিধার খোঁজ নিন। আরও শৃঙ্খলাপরায়ণ হোন। মুখ্যমন্ত্রী বিধায়কদের সাফ বলে দিয়েছেন, মেপে কথা বলতে হবে।
    যা ইচ্ছা যখন ইচ্ছা সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললে চলবে না। বেচাল দেখলে দল ব্যবস্থা নেবে। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন, কারও কোনও অসুবিধা থাকলে তাঁরা যেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস বা দেবাশিস কুমারকে জানান।