
সকালে হিন্দুদের নিয়ে কথা বলেন, বেল গড়াতেই সংখ্যালঘুদের নিয়ে কথা বলেন। পেট্রাপোল সীমান্তে মুখ্যমন্ত্রীকে নিশানা করে তোষণের রাজনীতির প্রসঙ্গ তুলে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী।
রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরাজ্যে সংখ্যালঘুদের তোষণ করতে গিয়ে হিন্দুদের ওপর অত্যাচার মুখ বুঝে সহ্য করছে। তাঁর কথায়, বাংলাদেশে অত্যাচার বন্ধ না হলে সন্ন্যাসী মুক্তি না পেলে রফতানি বন্ধ করা হবে। যারা ভারতের পতাকা পদদলিত করেছে, তাদের পাকিস্তানের মতো অবস্থা করার হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু। এই নতুন বাংলাদেশের বাহিনীকে ভারত আত্নসমর্পণ করাবে, পেট্রাপোল সীমান্তে দাঁড়িয়ে বাংলাদেশকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর।
পেট্রাপোল সীমান্তের জমায়েত থেকে সুর চড়ান বিরোধী দলনেতা। অবিলম্বে চিন্ময় কৃষ্ণদাস প্রভুর মুক্তির দাবি জানিয়েছেন। শুভেন্দু বলেছেন, অত্যাচার বন্ধ না হলে এর পরের সপ্তাহে, প্রভু মুক্তি না পেলে ৫ দিন বন্ধ করা হবে।
