গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home National জানুয়ারির মধ্যে রাফাল চুক্তি ! জানালেন নৌসেনা প্রধান

    জানুয়ারির মধ্যে রাফাল চুক্তি ! জানালেন নৌসেনা প্রধান

    0
    92
    ছবি সৌজন্যে : এক্স
    আগামী মাসেই ফ্রান্সের সঙ্গে ২৬টি রাফাল মেরিন যুদ্ধবিমানের চুক্তি হতে পারে। এমনটাই জানিয়েছেন নৌসেনার প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠি।সোমবার বার্ষিক নৌসেনা দিবস উপলক্ষে একটি সাংবাদিক বৈঠকে দীনেশ কে ত্রিপাঠি বলেছেন, রাফাল-এম সংক্রান্ত আলোচনা এখন অন্তিম পর্যায়ে রয়েছে।
    এখন শুধু এটিকে নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির কাছে নিয়ে যাওয়ার অপেক্ষা। বেশ কয়েক দফা আলোচনার পর যুদ্ধবিমানগুলির চূড়ান্ত দামও কমানো গিয়েছে। আগামী মাসের মধ্যেই এ নিয়ে রফা হতে পারে। যেহেতু এটি এক দেশের সরকারের সঙ্গে আর একটি দেশের সরকারের চুক্তি, তাই এটি চূড়ান্ত হতে বেশি সময় লাগবে না।উল্লেখ্য, ২০১৬ সালে ফ্রান্স থেকে ৩৬টি রাফাল যুদ্ধবিমান ভারতে আসে। এবার নৌসেনার হাতেও ২৬টি যুদ্ধবিমান এলে জলপথ থেকেই আক্রমণ করতে পারবে ভারত।
    ক্যাটোবার প্রযুক্তি থাকায় বিমানবাহী যুদ্ধজাহাজ থেকেই উড়ান কিংবা অবতরণ করতে পারবে রাফাল-এম। তবে এবারের রাফালগুলির কাঠামোয় বেশ কিছু অদলবদলের অনুরোধ করেছে ভারতীয় নৌসেনা।