পতনের মুখে সিরিয়ার নতুন শহর, সাহায্যে ইরান

0
654
ছবি সৌজন্যে : এক্স

মাত্র তিন দিনের যুদ্ধে সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো দখলের পরে এবার আর এক জনপদ হামা দখলের জন্য অগ্রসর হচ্ছে দুই বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম এবং তাদের সহযোগী জইশ আল-ইজ্জা’র যৌথবাহিনী।

এই পরিস্থিতিতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত সেনাদের সাহায্য করতে মিলিশিয়া বাহিনী পাঠিয়েছে প্রতিবেশী ইরান। ইরাক থেকে শিয়া মিলিশিয়া বাহিনীও সিরিয়া সেনার সাহায্যে সীমান্ত পেরিয়েছে বলে খবর। ইতিমধ্যেই ইরানের বাহিনী সীমান্ত পেরিয়ে সিরিয়ায় ঢুকে পড়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ানের দফতর সরাসরি বাহিনী পাঠানোর কথা না বললেও  সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সামরিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছে।

অন্যদিকে,  বাশার আল আসাদের সমর্থনে ময়দানে নেমেছে রাশিয়ার সেনাও। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিমানবহর এইচটিএস-এর অগ্রবর্তী বাহিনীর উপর হামলা চালিয়েছে। এরইমধ্যে ইদলিব প্রদেশের গুরুত্বপূর্ণ শহর মারাত আল নুমান দখল করেছে বিদ্রোহীরা।