
বাংলাদেশ নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে সঠিক পদক্ষেপ নয়। এভাবেই পাল্টা জবাব দিয়েছেন বাংলাদেশের বিদেশ উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
সোমবার বিধানসভার শীতকালীন অধিবেশনে বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রের কাছে রাষ্ট্রপুঞ্জের শান্তিসেনা পাঠানোর আর্জি জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।একইসঙ্গে ভারতীয়রা বাংলাদেশে অত্যাচারিত হলে সহ্য করবেন না বলে জানিয়ে দিয়েছেন তিনি। এরপরেই পাল্টা জবাবে বিদেশ উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি ব্যক্তিগতভাবে চেনেন। মুখ্যমন্ত্রী বাংলাদেশ সম্পর্কে কেন মন্তব্য করেছেন তা তিনি বুঝতে পারছেন না। তিনি মনে করেন ওই বক্তব্য তাঁর রাজনীতির জন্য সঠিক পদক্ষেপ নয়।মো. তৌহিদ হোসেন আরও বলেছেন, ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রির নেতৃত্বে ভারতীয় প্রতিনিধিদল বাংলাদেশ-ভারত ফরেন অফিস কনসালটেশনের পরবর্তী পর্বে যোগ দিতে চলতি মাসের মাঝামাঝিতে ঢাকা সফর করার কথা। আসলে ৫ আগস্টের পর থেকে দুই দেশের সম্পর্কে সমস্যা চলছে। এটা স্বীকার করতেই হবে। তবে বাংলাদেশ স্বাভাবিক, সুসম্পর্ক চাই। এই সম্পর্কে হৃদয়ের থেকে স্বার্থই বেশি গুরুত্বপূর্ণ।
দুই দেশের সম্পর্ক স্বার্থের মধ্যেই দিয়ে দেখতে হবে। ভারতের স্বার্থ কী সেটা তিনি বুঝতে পারবেন না। ভারতই তাদের স্বার্থটা বুঝতে পারবে।








