গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National ত্রিপুরায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা, তৎপর কেন্দ্র 

    ত্রিপুরায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা, তৎপর কেন্দ্র 

    0
    151
    ছবি সৌজন্যে : এক্স
    বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা-অগিকাণ্ডে ঘটনায় রণক্ষেত্র ত্রিপুরা।বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার ও চিন্ময়কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর গ্রেফতারির প্রতিবাদে আগরতলায় বিক্ষোভের ডাক দিয়েছিল এক সংগঠন।
    আগরতলার সার্কিট হাউসের গান্ধী মূর্তির সামনে বিক্ষোভের পর ছয় জনের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সহকারী হাইকমিশনে গিয়ে স্মারকলিপি দেয়।অভিযোগ, সংগঠনের বিক্ষুব্ধ সদস্যরা সহকারী হাইকমিশনে ঢুকে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ফেলেন এবং তার অবমাননা করা হয়। পরে সহকারী হাইকমিশনের সামনের সাইনবোর্ড ভেঙে আগুন ধরিয়ে দেওয়া হয়। পাশাপাশি সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুরের অভিযোগও উঠেছে। এই হামলার পরই বিদেশমন্ত্রক জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে।বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক।
    কূটনৈতিক এবং কনস্যুলার সম্পত্তি কোনও অবস্থাতেই লক্ষ্যবস্তু করা উচিত নয়। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং দেশে তাদের ডেপুটি/সহকারী হাইকমিশনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য কেন্দ্রীয় সরকার পদক্ষেপ নিচ্ছে।