গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National মুর্শিদাবাদ পর্যটনে রাজ্যকে আর্থিক সহায়তা কেন্দ্রের

    মুর্শিদাবাদ পর্যটনে রাজ্যকে আর্থিক সহায়তা কেন্দ্রের

    0
    108
    ছবি  সৌজন্যে : প্রতিনিধিত্ত্বমূলক 
    মায়াপুর ইসকন মন্দির চত্বর এবং মুর্শিদাবাদের পর্যটন ক্ষেত্রে জন্য রাজ্য সরকারকে আর্থিক সহায়তা করে কেন্দ্র। মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খানের প্রশ্নের জবাবে জানিয়েছেন কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত।
    সংসদে লিখিত জবাবে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের প্রকল্পের অধীনে স্বদেশ দর্শন এবং জাতীয় মিশন অন পিলগ্রিমেজ রিজুভেনেশন অ্যান্ড স্পিরিচুয়াল হেরিটেজ অগমেন্টেশন ড্রাইভ দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রের উন্নয়নের জন্য রাজ্য সরকার/কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে আর্থিক সহায়তা প্রদান করে।এই প্রকল্পগুলির অধীনে পর্যটন কেন্দ্রগুলির পরিকাঠামো উন্নয়নে রাজ্য সরকারগুলির কাছ থেকে সময়ে সময়ে প্রস্তাবগুলি গ্রহণ করে এবং এই প্রস্তাবগুলি প্রকল্পের নির্দেশিকা অনুসারে মূল্যায়ন করা হয়।
    এছাড়াও গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন, প্রশাদ প্রকল্পের অধীনে ৩০.৩ কোটি টাকা ব্যয়ে বেলুড় মঠের উন্নয়ন নামে একটি প্রকল্প এবং বিচ সার্কিটের উন্নয়ন: উদয়পুর-দিঘা-শঙ্করপুর-তাজপুর-মন্দারমণি-ফ্রেসারগঞ্জ-বকখালি- হেনরি আইল্যান্ড নামে একটি প্রকল্প অনুমোদিত হয়েছে। এর জন্য পশ্চিমবঙ্গে স্বদেশ দর্শন প্রকল্পের অধীনে ৬৭.৯৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।