
মিথ্যে কথা খুব কম সময়ের জন্যই থাকে।বিক্রান্ত মেসির অবসর ঘোষণার দিনই সবরমতী এক্সপ্রেস দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সম্প্রতি বিক্রান্ত মেসির দ্য সবরমতী রিপোর্ট ছবিটি মুক্তি পেয়েছে। ছবিটি সোমবার নতুন সংসদ ভবনে বালযোগী প্রেক্ষাগৃহে প্রথমবার দেখেছেন প্রধানমন্ত্রী।তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।ছবিটি দেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, খুব ভাল করে গল্পটা বলা হয়েছে। আর হ্যাঁ, গল্পের মধ্যে দিয়ে সত্যিটা বেরিয়ে এসেছে। আর সেটা এভাবেই যাতে সাধারণ মানুষ কথাগুলো বুঝতে পারেন। মিথ্যে কথা খুব কম সময়ের জন্যই থাকে। আসল ঘটনা কখনও না কখনও সামনে বেরিয়ে আসেই। একই সুরে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রীও। তিনিও বলেছেন, এই ছবির মাধ্যমে অবশেষে গোধরাকাণ্ডের সত্যিটা বাইরে বেরিয়ে এসেছে।
ইতিমধ্যে বিভিন্ন রাজ্যের বিজেপি নেতা-কর্মীদের ধীরজ শর্মা পরিচালিত ছবিটি দেখার নির্দেশ দেওয়া হয়েছে।উত্তরপ্রদেশ সরকার দ্য সবরমতি রিপোর্টকে করমুক্ত ঘোষণা করেছে।





