গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International আগামী নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ : তারেক

    আগামী নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ : তারেক

    0
    106
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    বাংলাদেশ জাতীয়তাবাদী দলের,বিএনপি-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী নির্বাচন হবে সে দেশের জাতির জন্য কঠিন এক নির্বাচন। এই নির্বাচন হবে বাংলাদেশের সবচেয়ে কঠিন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

    বিএনপি-র প্রধান প্রতিপক্ষ দুর্বল মনে হতে পারে। তার মানে এই নয়, বিএনপি ক্ষমতায় চলে গেছে বা ক্ষমতায় যাচ্ছে।যে কোনো মূল্যে জনগণের সমর্থন বিএনপি-র পক্ষে রাখতে হবে। তাঁর কথায় বাংলাদেশে ২০ বছর জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আবার তারা ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। তাই এই নির্বাচন করে কঠিন থেকে কঠিনতর।দলকে জনগণের কাছে আস্থাশীল করতে প্রতিটি নেতাকর্মীকে দায়িত্ব পালন করতে হবে। গত ৩-৪ মাসে যদি বিএনপি-র কেউ ভুল করে, তাকে সতর্ক করতে হবে। ঢাকা থেকে জহিদুল ইসলাম রনি জানিয়েছেন খুলনা প্রেসক্লাবে কর্মশালার সমাপনীতে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেছেন,জনগণের সঙ্গে থাকার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।তাঁর কথায়,বিএনপির প্রতি মানুষের আস্থা রয়েছে। সেই আস্থা ধরে রাখতে হবে। ঘরে ঘরে দলের ৩১ দফা পৌঁছে দিতে হবে।

    এই ৩১ দফা শুধু বিএনপির নয়, এতে গণতান্ত্রিক অনেক রাজনৈতিক দলের মতামত রয়েছে। দীর্ঘ ১৭ বছর স্বৈরাচারের বিরুদ্ধে বিএনপি লড়াই করেছে।