
বাংলাদেশে লাগাতার হিন্দু ও সন্যাসীদের ওপর আক্রমণের প্রতিবাদে পেট্রাপোল সীমান্তে বিক্ষোভ সমাবেশ করেছে সনাতনী সমাজের সংগঠন অখিল ভারতীয় সন্ত সমিতি।
সোমবার উত্তর চব্বিশ পরগনার পেট্রাপোল সীমান্তে নজিরবিহীনভাবে জমায়েত করে বিক্ষোভ প্রদর্শন করেছেন সাধু সন্তরা। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হওয়া নির্মম অত্যাচারের প্রতিবাদে দুই বাংলার সীমান্তে জড়ো হওয়া বিক্ষোভকারীদের বক্তব্য, শুধুমাত্র পেট্রাপোল সীমান্তে নয়, বাংলার বিভিন্ন প্রান্তে, প্রত্যন্ত অঞ্চলে বাংলাদেশী হিন্দুদের ওপর হওয়া অত্যাচার বন্ধের দাবিতে এই বিক্ষোভ চলবে। পেট্রাপোল সীমান্তের বিভিন্ন এলাকায় চলছে স্লোগান। এদিকে বাংলাদেশে ৮দিন ধরে জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। পেট্রোপোলের পাশাপাশি কোচবিহারের চ্য়াংরাবান্ধা সীমান্তও কার্যত থমথমে।
বাংলাদেশ থেকে যারা এসেছিলেন তাঁদের অনেকেই ফিরতে চাইছেন তাঁদের নিজের দেশে। অনেকে চিকিৎসার জন্য় এসেছিলেন ভারতে তাঁরাও ফিরতে চাইছেন। সব মিলিয়ে একেবারে উদ্বেগজনক পরিস্থিতি।
