গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National পশ্চিমবঙ্গ-সহ দেশের বেসরকারি মেডিক্যাল কলেজে ইডি

    পশ্চিমবঙ্গ-সহ দেশের বেসরকারি মেডিক্যাল কলেজে ইডি

    0
    139
    ছবি সৌজন্যে : নিজস্ব
    পশ্চিমবঙ্গ-সহ দেশের ২৮টি বেসরকারি মেডিক্যাল কলেজে তল্লাশি অভিযান চালিয়েছে ইডি। সূত্রের খবর, মঙ্গলবার সকাল থেকে পশ্চিমবঙ্গের আট বেসরকারি মেডিক্যাল কলেজে তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় সংস্থা। তল্লাশি চলছে কলেজগুলির মালিকের বাড়িতেও।
    হলদিয়ায় তমলুকের প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠের বাড়িতেও তল্লাশি চলেছে। তল্লাশি চলছে তাঁর স্বেচ্ছাসেবী সংস্থা পরিচালিত মেডিক্যাল ও ডেন্টাল কলেজেও। তবে শুধু রাজ্যের আট মেডিক্যাল কলেজেই নয়, সারা দেশে ২৮টি বেসরকারি কলেজে অভিযান চালিয়েছে ইডি। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এনআরআই কোটা সংক্রান্ত দুর্নীতির মামলায় তদন্তে নেমেছে ইডি।অভিযোগ, ভুয়ো শংসাপত্র ব্যবহার করে টাকার বিনিময়ে যোগ্য ছাত্রদের বঞ্চিত করে এনআরআই কোটার মাধ্যমে ভর্তি করানো হয়েছে অযোগ্যদের। এই বিষয়ে আগেই ক্ষোভপ্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট। তারপরেই সক্রিয় হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তের সূত্রেই দেশব্যাপী এই তল্লাশি অভিযান বলে মনে করা হচ্ছে।সকাল থেকে হলদিয়া ছাড়াও তল্লাশি চলছে বীরভূমের একটি এবং পশ্চিম বর্ধমানের তিনটি বেসরকারি মেডিক্যাল কলেজে।
    তল্লাশি চলছে কলকাতার তারাতলা এলাকার এক মেডিক্যাল কলেজের মালিকের আত্মীয়ের বাড়িতে।