অষ্টম শ্রেণির ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু

0
237
ছবি সৌজন্যে : নিজস্ব
অষ্টম শ্রেণির ছাত্রীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের নওদায়।পুলিশ সূত্রে খবর, মৃত ছাত্রী বছর ১৭-র সোহানা মণ্ডল, আমতলার ভয়েস মিশনারি আবাসিক স্কুলের অষ্টম শ্রেণিতে পড়ত।
জানা গিয়েছে, মঙ্গলবার সকালে ওই আবাসিক স্কুলের শিক্ষকেরা সোহানাকে গুরুতর অসুস্থ অবস্থায় আমতলা হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে দেন। পরে সেখানে মৃত্যু হয় সোহানার। তবে মৃতের পরিবারের অভিযোগ অসুস্থ হওয়া থেকে শুরু করে তাকে হাসপাতালে ভর্তি করা পর্যন্ত গোটা ঘটনা স্কুল কর্তৃপক্ষের তরফে পরিবারকে কিছু জানানো হয়নি। পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে সোহানার দেহ রয়েছে বলে তারা জানতে পারেন।সোহানার পরিবার অভিযোগ, সোমবার রাতে স্কুলের মধ্যেই মৃত্যু হয়েছিল তার। কিন্তু নিজেদের গাফিলতি ঢাকতে মঙ্গলবার সকালে স্কুল কর্তৃপক্ষ ঐ ছাত্রীকে হাসপাতালে নিয়ে যায়। যদিও ওই আবাসিক স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে এখনও ঘটনা প্রসঙ্গে কিছু জানানো হয়নি।
ঘটনা প্রসঙ্গে নওদা থানার একা আধিকারিক জানান, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি।