ইনস্টাগ্রামে নতুন রিসেট ফিচার 

0
149
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

বিশ্ব জুড়ে কোটি কোটি ইউজার ইনস্টাগ্রাম ব্যবহার করেন।রিলস এবং ছোট ভিডিওর কারণেই এই প্ল্যাটফর্মের জনপ্রিয়তা।

সেলিব্রিটি থেকে শুরু করে পরিচিত অসংখ্য মানুষকে বা পেজে ফলো করছেন। অনেক সময় নিজেদের রেকমেন্ডেশনে যা দেখছেন, তা নিয়ে সন্তুষ্ট থাকেন না ইনস্টাগ্রাম ইউজাররা। তবে এবার হয়তো তাদের সেই মুশকিল আসান হতে চলেছে। কারণ তারা শিগগির রিসেট বাটনে চাপ দিতে পারবেন।মেটা মালিকানাধীন এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউজারদের একটা নতুন সুবিধা এনে দিচ্ছে। আসলে এর মাধ্যমে ইউজাররা অ্যাপের এক্সপ্লোর, রিলস এবং ফিড সেকশনে প্রদর্শিত কনটেন্ট ক্লিয়ার করে সবটা রিফ্রেশ করে দিতে পারবেন। মেটা বলছে যে,ইউজারদের রেকমেন্ডেশনগুলো সময়ের সঙ্গে সঙ্গে পার্সোনালাইজ হতে শুরু করবে।কেমন কন্টেন্ট তারা দেখেন এবং কেমন ধরনের অ্যাকাউন্টের সঙ্গে তারা আলাপচারিতা করেন, তার ভিত্তিতে ইউজারদের নতুন কন্টেন্ট দেখানো হবে।সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, ইনস্টাগ্রামের নতুন রিসেট ফিচারটি নিয়ে আপাতত পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে। সারাবিশ্বের ইউজারদের জন্য শিগগির এই ফিচার রোলআউট করা হবে। ইনস্টাগ্রামের নতুন রিসেট ফিচার ব্যবহারের জন্যে প্রথমেই ইনস্টাগ্রাম সেটিংস এন্ড জিটি-তে যেতে হবে।এরপর কনটেন্ট প্রেফারেন্সেস দিতে হবে। এবার,রিসেট সাজেস্টেড কনটেন্ট-এ ক্লিক করতে হবে।

রিসেটিংয়ের সময় ইউজাররা সেই অ্যাকাউন্ট দেখতেই সক্ষম হবেন, যেগুলো তারা ফলো করছেন। যার ফলে ইউজাররা এমন অ্যাকাউন্টকে আনফলো করে দিতে পারেন, যেগুলো থেকে শেয়ার হওয়া কন্টেন্ট একেবারেই তাদের পছন্দ না।