মাইক্রোসফট ৩৬৫-এ এআই, গোপনীয়তা নিয়ে প্রশ্ন

0
179
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

মাইক্রোসফট তাদের ৩৬৫ অ্যাপে নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সুবিধা কানেক্টেড এক্সপেরিয়েন্সেস চালু করেছে, যা স্বয়ংক্রিয়ভাবে ইউজারদের তথ্য বিশ্লেষণ করে কাজের পরামর্শ দেয়। 

তবে এই সুবিধাটি ডিফল্টভাবে সক্রিয় থাকায় গোপনীয়তা নিয়ে ইউজারদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে মাইক্রোসফটের মতে, এই এআই প্রযুক্তি ওয়ার্ড ও এক্সেল ফাইলের বিষয়বস্তু বিশ্লেষণ করে ব্যাকরণ ও ভাষাগত ভুল সংশোধনের সুপারিশ করে। এটি ইউজারের সার্চ ইতিহাস, অ্যাপ ব্যবহারের ধরণ এবং অবস্থান বিশ্লেষণ করে প্রাসঙ্গিক লিংকও সরবরাহ করতে পারে। ফলে,ইউজাররা সহজেই তাদের কাজ আরও কার্যকরভাবে সম্পন্ন করতে পারেন। তবে অনেক ইউজার দাবি করেছেন, মাইক্রোসফট তাদের অনুমতি ছাড়াই ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছে এবং এসব তথ্য এআই মডেলের প্রশিক্ষণে ব্যবহার করা হচ্ছে।সোশ্যাল মিডিয়ায় এসব অভিযোগ তুলেছেন অনেক ইউজার। তাদের মতে, নতুন এই প্রযুক্তি ইউজারের গোপনীয়তা লঙ্ঘন করছে। এদিকে মাইক্রোসফট এসব অভিযোগকে ভুল ধারণা বলে অস্বীকার করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইউজারের কাজকে সহজ এবং দ্রুত করতে এ সুবিধাটি চালু করা হয়েছে।

শর্ত অনুযায়ী,মাইক্রোসফটের সার্ভিস গ্রহণের সময় ইউজাররা কনটেন্ট ব্যবহারের অনুমতি আগেই দিয়ে থাকেন। তবে অনেক ইউজার এই শর্ত সম্পর্কে জানেন না।