গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Newsdesk কলকাতায় সনাতনীদের সভার অনুমতি, উদ্বিগ্ন ইসকন 

    কলকাতায় সনাতনীদের সভার অনুমতি, উদ্বিগ্ন ইসকন 

    0
    678
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বাংলাদেশে চিন্ময়কৃষ্ণ দাসের মানবাধিকার লঙ্ঘন ও তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইসকন কলকাতার ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস। তাঁর কথায়, আইনজীবী রমেন রায়কে মারা হয়েছে।
    হাসপাতালে জীবন মরণ সঙ্কটে রয়েছেন। চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে লড়াই করা ৫১ জনের নামে পুলিশে এফআইআর করা হয়েছে। সবার বাড়ি ঘর ভাঙা হয়েছে। এদিকে, হিন্দুদের উপর লাগাতার অত্যাচারের ঘটনায় শহরে প্রতিবাদ সভার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার খোলা হাওয়া নামে একটি সংগঠন সভা করতে চেয়ে আদলতের দ্বারস্থ হয়েছিল। আগামী বৃহস্পতিবারের সভায় অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তবে আদালতের তরফে বেশকিছু শর্তও বেঁধে দেওয়া হয়েছে। বিচারপতি জানিয়েছেন, অবস্থান বিক্ষোভ, সভা হোক বা মিছিল; সরকারি সম্পত্তি ভাঙচুর বা সরকারি কর্মীদের উপর কোনওরকম হামলার ঘটনা ঘটলে কড়া পদক্ষেপ নেওয়া হবে।
    আদালত পুলিশকে নির্দেশ দিয়েছে কোনওরকম বিশৃঙ্খল পরিস্থিতি যাতে তৈরি না হয় তার জন্য সতর্ক থাকতে হবে পুলিশকে। অশান্তি হলেই সে ক্ষেত্রে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবে বলেও জানিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।