
বাজারে বেরিয়ে এক সব্জি বিক্রেতাকে ঘুষি মারার অভিযোগ উঠেছে তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে আসানসোলের জামুড়িয়ায়।
তৃণমূল নেতার ওই আচরণের প্রতিবাদে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে জামুড়িয়া দু’নম্বর ব্লকের খাস কেন্দা সব্জি বাজারের ব্যবসায়ীদের একাংশ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছন পুলিশ এবং প্রশাসনের আধিকারিকেরা। জানা গিয়েছে, কেন্দা বাজারের সব্জি বিক্রেতা রঞ্জিত বর্নওয়ালের কাছে এসে মঙ্গলবার সকালে সব্জির দাম জানতে চান তৃণমূল নেতা সিদ্ধার্থ। তা নিয়ে কথা বলতে বলতে আচমকাই তাঁর উপর চড়াও হন তৃণমূলের ব্লক সভাপতি। মারধর করা হয় বলে অভিযোগ রঞ্জিতের। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ-প্রশাসনের বিশেষ দল।
তারা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে। সমাধানসূত্র বার করা হবে, তাদের থেকে এমন আশ্বাস পাওয়ার পরেই বিক্ষোভকারীরা অবস্থান তোলেন।









