সপ্তাহান্তের শেষে রাজ্যে পারদ পতন 

0
129
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
চলতি সপ্তাহের শেষে ফের রাজ্যে পারদ পতনের সম্ভাবনা রয়েছে। এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের তাপমাত্রা ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি কম।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, সাগরে ঘনীভূত ঘূর্ণিঝড় শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। সে কারণে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কিন্তু উত্তর-পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া প্রবেশ করায় শীতের অনুকুল পরিবেশ তৈরি হয়েছে। সব মিলিয়ে চলতি সপ্তাহে ফের তাপমাত্রা কমার সম্ভাবনা। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রার বিশেষ হেরফের না হলেও, দক্ষিণবঙ্গে আগামী তিন দিনে কমপক্ষে ৩ থেকে ৪ ডিগ্রি পারদ নামতে পারে।অন্যদিকে রাজ্যের প্রায় সমস্তজেলায় বাড়বে কুয়াশার দাপট। বুধবার সকাল থেকেই হালকা থেকে মাঝারি কুয়াশায় মুখ ঢেকেছিল কলকাতা।
উত্তরবঙ্গে আগামী পাঁচ দিনে রাতের তাপমাত্রা পরিবর্তনের খুব একটা সম্ভাবনা নেই। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিং এবং কালিম্পঙের পার্বত্য এলাকায় শুক্রবার ও শনিবার হালকা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।