গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Entertainment নতুন পরিচয়ে রাজকুমার রাও

    নতুন পরিচয়ে রাজকুমার রাও

    0
    219
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    অভিনেতা রাজকুমার রাও। স্ত্রী এবং স্ত্রী টু সিনেমার মাধ্যমে এরই মাঝে নায়ক অভিনেতা তকমা থেকে সুপারস্টার উপাধি পেয়েছেন।

    তবে এবার অভিনেতা পরিচয়ের পাশাপাশি নতুন এক পরিচয়ে আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে অভিনেতা রাজকুমার রাও-র। জানা গেছে, সিনেমা প্রযোজনা করতে যাচ্ছেন তিনি। ২০২৫ সালের জন্য পরিচালক আদিত্য নিম্বলকারের নেটফ্লিক্সের একটি ওয়েব ফিল্ম পরিচালনা করছেন তিনি।যার নাম এখনো ঠিক হয়নি। জানা গিয়েছে,ছবিটির গল্প একটি হত্যাকাণ্ডের পটভূমিতে নির্মিত হবে।এই সিনেমায় অভিনয়ের পাশাপাশি রাজকুমার রাওয়ের প্রযোজক হিসেবে অভিষেক হবে।ছবির শুটিং ২০২৫ সালের জানুয়ারিতে শুরু হওয়ার কথা এবং একই বছরের শেষে এটি নেটফ্লিক্সে প্রিমিয়ার হবে।আরও জানা গিয়েছে,রাজকুমারের সিনেমার গল্প এতটা পছন্দ হয় যে, তিনি নিজেই এটি প্রযোজনা করার সিদ্ধান্ত নেন।গল্পে অনেক টুইস্ট রয়েছে যা এই ধরনের ছবিকে নতুনভাবে উপস্থাপন করবে।

    এদিকে আদিত্য নিম্বলকার, যিনি সেক্টর থার্টি সিক্স-এর জন্য পরিচিত, তিনিই আসন্ন এ ছবিটি পরিচালনা করবেন। বর্তমানে রাজকুমার রাও মালিক সিনেমার শুটিং করছেন। এটি পরিচালনা করেছেন পুলকিত।