বাংলাদেশ : ইউনূসকে কড়া বার্তা জামা মসজিদের 

0
163
ছবি সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার অবিলম্বে বন্ধ হোক।মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে বার্তা দিয়েছেন দিল্লির জামা মসজিদের শাহী ইমাম সৈয়দ আহমেদ বুখারি।

একই সঙ্গে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা রুখতে মুহাম্মদ ইউনুস সরকারকে চিঠিও লিখেছেন জামা মসজিদের শাহী ইমাম। চিঠিতে শাহী ইমাম সৈয়দ আহমেদ বুখারি লিখেছেন, বিশ্বস্ত প্রতিবেশী, বাংলাদেশের ঘনিষ্ঠ মিত্র এবং ভারতের যৌথ সাংস্কৃতিক ঐতিহ্যের এক অভিভাবক হিসেবে, তিনি বাংলাদেশের বর্তমান প্রধান, নোবেল জয়ী মুহাম্মদ ইউনূসকে সংখ্যালঘুদের বিরুদ্ধে অত্যাচারের ঘটনায় অবশ্যই অবিলম্বে পদক্ষেপ নিতে অনুরোধ জানাচ্ছেন। মুহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক খ্যাতি যেন কালিমামুক্ত থাকে তা নিশ্চিত করতে হবে। বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে ভারতের জাতীয় নেতৃত্ব, গণমাধ্যম, সুশীল সমাজ এবং প্রভাবশালী ব্যক্তিরা শেখ মুজিবুর রহমান, তার কন্যা শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন। শাহী ইমাম আরও বলেছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর তার বিরুদ্ধে বিক্ষোভের কারণে আওয়ামী লীগের উভয় সমর্থকদেরই টার্গেট করা হয়েছিল। বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে অন্যায়, হামলা ও একতরফা কর্মকাণ্ড নিন্দনীয় এবং অবিলম্বে তা বন্ধ করতে হবে।

এ ধরনের কর্মকাণ্ডের কোনও যৌক্তিকতা নেই। সংখ্যালঘুদের সমান অধিকার রক্ষার বিষয়ে রাষ্ট্রপুঞ্জের একটি  নির্দিষ্ট ঘোষণাপত্র রয়েছে, যা আন্তর্জাতিক  সম্প্রদায়ের সকল সদস্য এবং রাষ্ট্রপুঞ্জের সকল সদস্য রাষ্ট্রের জন্য মেনে চলা বাধ্যতামূলক।