গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home West Burdwan বাংলাদেশের রোগী বয়কটের সিদ্ধান্ত দুর্গাপুর সিটিজেন হাসপাতালের 

    বাংলাদেশের রোগী বয়কটের সিদ্ধান্ত দুর্গাপুর সিটিজেন হাসপাতালের 

    0
    289
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর লাগাতার আক্রমণের আবহে এবার সে দেশের রোগীদের চিকিৎসা পরিষেবা বয়কটের সিদ্ধান্ত নিয়েছে দুর্গাপুর সিটিজেন হাসপাতাল। এমনটাই জানিয়েছে হাসপাতালের অন্যতম কর্ণধার পঙ্কজ মুখোপাধ্যায়।
    তিনি বলেছেন, বাংলাদেশের উচ্চবিত্ত সমস্ত ধরণের রোগীরা আসে। তেমনই অনেক গরিব রোগী হাসপাতালে আসে। যারা কলকাতা সহ রাজ্যের এবং দক্ষিণের হাসপাতালগুলির খরচ বহন করতে পারে না। যেহেতু ভাষা এক, ভারতের সঙ্গে সম্পর্ক বন্ধুত্বর, তাই চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। কিন্তু, ইদানিং সে দেশে যেভাবে ভারত বিরোধিতা শুরু হয়েছে, তারপর যে দেশের মানুষ ভারতের জাতীয় পতাকাকে অপমান করবে, সেই দেশের রোগীদের চিকিৎসা পরিষেবা দেওয়া হবে না।
    পঙ্কজ মুখোপাধ্যায় আরও বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের মেডিক্যাল পরিষেবা দেওয়া সংস্থার সাথে চুক্তি রয়েছে, সেই সংস্থাকেও রোগী পাঠানোর ক্ষেত্রে বিরত রাখার কথা জানিয়ে দেওয়া হয়েছে।