পঙ্কজ দত্ত-র মৃত্যু, থানায় অবস্থান বিজেপির

0
119
ছবি সৌজন্যে : নিজস্ব

প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত-র মৃত্যুতে পুলিশি হেনস্থার অভিযোগে বড়তলা থানায় অবস্থান বিক্ষোভ করেছেন বিজেপি বিধায়করা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতত্বে মোমবাতি হাতে অবস্থান করেছেন শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পালরা।

পঙ্কজ দত্ত-র ছবি সম্বলিত প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে বিজেপি বিধায়করা দাবি করেছেন একটি অভিযোগের প্রেক্ষিতে প্রাক্তন আইজিকে হেনস্থা করেছে বড়তলা থানা। বারাণসীতে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন রাজ্য পুলিশের প্রাক্তন আইজি।

প্রায় একমাস চিকিৎসা চলার পর ৩০ নভেম্বর বারাণসীর হাসপাতালে মৃত্যু হয় পঙ্কজ দত্ত-র। রাজ্য পুলিশের প্রাক্তন আইজির মৃত্যুর জন্য মুখ্যমন্ত্রী এবং পুলিশ কাঠগড়ায় তুলে আগেই সরব হয়েছিলেন শুভেন্দু অধিকারী।