গ্রাম থেকে শহর
News & Much More

37 C
Kolkata
37 C
Kolkata
More
    Home Malda আবাস দুর্নীতি : তৃণমূলনেতাকে মারধর, পাল্টা মার

    আবাস দুর্নীতি : তৃণমূলনেতাকে মারধর, পাল্টা মার

    0
    235
    ছবি সৌজন্যে : নিজস্ব

    আবাস যোজনায় কাটমানি চাওয়া এবং নাম কাটা নিয়ে অশান্তির জেরে চাঞ্চল্য ছড়িয়েছে মালদার হরিশচন্দ্রপুরে। জানা গিয়েছে, পঞ্চায়েত দফতরেই তৃণমূল নেতাকে মারধর করার অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে।

    পাল্টা তৃণমূল নেতার অনুগামীদের বিরুদ্ধেও মারধরের অভিযোগ উঠেছে। স্থানীয়  সিপিআইএম নেতাকেও হুমকি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, সিপিআইএম কংগ্রেস জোট পরিচালিত তুলসিহাটা গ্রাম পঞ্চায়েতেই প্রধানের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন স্থানীয়রা। কথায় কথায় অশান্তির জেরে প্রধানের স্বামীকে হুমকি এবং হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি আব্বাস আলীকে মারধর করার অভিযোগ উঠেছে। অন্যদিকে, আবাসের তালিকায় নাম তোলার জন্য টাকা চাওয়ার অভিযোগ এবং মারধরেরও অভিযোগ উঠেছে তৃণমূল নেতা আব্বাস আলী  ও তার দলবলের বিরুদ্ধে।

    মার ও পাল্টা মারের ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে হরিশচন্দ্রপুর থানায়। তুলসিহাটা গ্রাম জুড়েই ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে রয়েছে পুলিশ।