গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Sports অ্যাডিলেড স্টার্কের গোলাপি ‘শো’

    অ্যাডিলেড স্টার্কের গোলাপি ‘শো’

    0
    132
    ছবি সৌজন্যে : এক্স

    মিচেল স্টার্কের বল সামলাতে সমস্যায় ভারত। অস্ট্রেলিয়ার পেসারের হাত থেকে বল বেরিয়ে বেঁকে যাচ্ছে ইংরেজি সি অক্ষরের মতো।সেটাই সমস্যায় ফেলছে ভারতীয় ব্যাটসম্যানদের। অশ্বিন এলবিডব্লিউ হন স্টার্কের ইয়র্কারে।

    হর্ষিত বোল্ড হন প্রায় একই রকম বলে।নৈশভোজের পর মাঠে ফিরেই আউট রোহিত। পাঁচ বছর পর মিডল অর্ডারে ব্যাট করতে নেমেছিলেন তিনি।কিন্তু ৩ রানের বেশি করতে পারেননি। মিডল অর্ডারে ব্যর্থ রোহিত।অশ্বিন আউট হওয়ার দু’ বল পরই আবারও আঘাত হানেন স্টার্ক। আবারও ইনসুইংঙ্গিং ইয়র্কার এবং হর্ষিত রানা ড্রাইভ করতে গিয়ে বোল্ড,ভারতের প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছেন স্টার্ক। টেস্টে এ নিয়ে ১৫বার, ভারতের বিপক্ষে প্রথম।সব মিলিয়ে দিবা–রাত্রির টেস্টে গোলাপি বলে উইকেট নেওয়ায় স্টার্কের ধারেকাছেও কেউ নেই।৭১ উইকেট নেওয়া স্টার্ক দ্বিতীয় নাথান লায়নের চেয়ে ২৮ উইকেট ব্যবধানে এগিয়ে। দিবা–রাত্রির টেস্টে সবচেয়ে বেশিবার ৫ উইকেটও স্টার্কের, এ নিয়ে চতুর্থবার।অন্যদিকে ভারত-অস্ট্রেলিয়া লড়াই মানেই মাঠে এবং মাঠের বাইরে ক্রিকেটারদের বাগ্‌যুদ্ধ,গত টেস্টে যশস্বী জয়সওয়াল এবং মিচেল স্টার্কের লড়াই দেখা গিয়েছিল। অস্ট্রেলিয়ার পেসারকে মন্থর বলেছিলেন যশস্বী।এবার তাঁর বলেই দ্বিতীয় টেস্টের প্রথম বলে আউট হয়েছেন ভারতীয় ওপেনার।শুরু হয়েছে ভারত-অস্ট্রেলিয়া গোলাপি বলের দ্বিতীয় টেস্টে শূন্য রানে ফিরতে হয়েছে যশস্বীকে। মিচেল স্টার্কের ১৪০.৪ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে আসা বল উইকেটের সামনে তাঁর পা খুঁজে নেয়। এলবিডব্লিউ হন যশস্বী। বলের সুইং বুঝতে পারেননি ভারতীয় ওপেনার। লেগ স্টাম্পে ছিল বলটি।সেখান থেকে বলটি বাইরে না গিয়ে সোজা উইকেটের দিকে ঢোকে। সেটাই বুঝতে পারেননি যশস্বী।

    ভেবেছিলেন বলটি বাইরে যাবে। লাইন ফস্কে এলবিডব্লিউ হন তিনি। মাথা নাড়তে নাড়তে বেরিয়ে যান মাঠ ছেড়ে। রিভিউও নেননি। অন্য দিকে, প্রথম বলে উইকেট পেয়ে উজ্জীবিত হন মিচেল স্টার্ক।