গ্রাম থেকে শহর
News & Much More

39.9 C
Kolkata
39.9 C
Kolkata
More
    Home National বিষাক্ত কর্ম সংস্কৃতি নিয়ে সংসদে সরব তৃণমূল

    বিষাক্ত কর্ম সংস্কৃতি নিয়ে সংসদে সরব তৃণমূল

    0
    94
    ছবি সৌজন্যে : এক্স

    কর্মক্ষেত্রে বিষাক্ত পরিবেশ সৃষ্টি থেকে পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজের বকেয়া। রাজ্যসভা দীর্ঘদিনের অভিযোগকে তুলে ধরেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ সাকেত গোখেল।

    শুক্রবার সাকেত গোখেল জিরো আওয়ারে তৃণমূল কংগ্রেস সাংসদ বলেছেন, অত্যধিক কাজের চাপ ও মানসিক চাপের দরুন একটি বেসরকারি কোম্পানির কর্মী আন্না সেবাস্তিয়ান পেরাইলের মৃত্যুর পর তাঁর মা অনিতা অগাস্টিনের চিঠি অত্যন্ত বেদনাদায়ক। একইসঙ্গে তা অত্যন্ত ভয়ানক এক প্রবণতা। কাজের চাপ কর্মক্ষেত্রের পরিবেশকে বিষাক্ত করে তুলছে। এই বিষাক্ত কর্ম সংস্কৃতি দেশে এই মুহূর্তে বন্ধ হওয়া প্রয়োজন। সমস্ত কর্মীদের যোগ্যতা অনুযায়ী বেতন দিতে হবে। এবং কাজের সময় নির্দিষ্ট করতে হবে সরকারকে। তার বেশি সময় কাউকে খাটানো চলবে না। পাশাপাশি কর্মীদের উপর অমানুষিক ব্যবহার রোধে কঠোর ও শাস্তিমূলক আইন প্রণয়নের উপর জোর দিয়েছেন তিনি। একইসঙ্গে ১০০ দিনের কাজের টাকা না দেওয়া নিয়ে সাকেত গোখেল বলেছেন, গ্রামের লাখ লাখ মানুষ নিশ্চিত আয়ের প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন।

    এতে গ্রামীণ অর্থনীতি মার খাচ্ছে। তৃণমূল কংগ্রেস সদস্যর কথায়, পশ্চিমবঙ্গে বর্তমানে ১.৪৫ লাখ সক্রিয় কোম্পানি রয়েছে, যা দেশে চতুর্থ সর্বোচ্চ। ফলে রাজ্যে সুস্থ কর্ম সংস্কৃতি গড়ে তুলতে তৃণমূল কংগ্রেস সরকার বদ্ধ পরিকর।