গ্রাম থেকে শহর
News & Much More

39.9 C
Kolkata
39.9 C
Kolkata
More
    Home Kolkata ইতিহাসে নজির, জয়নগরকাণ্ডে পুলিশের প্রশংসা করে পোস্ট মুখ্যমন্ত্রীর

    ইতিহাসে নজির, জয়নগরকাণ্ডে পুলিশের প্রশংসা করে পোস্ট মুখ্যমন্ত্রীর

    0
    118
    ছবি সৌজন্যে : এক্স
    জয়নগরকাণ্ডের তদন্তে পুলিশের ভূয়সী প্রশংসা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লিখেছেন রাজ্যের ইতিহাসে নজিরবিহীন।
    তিনি লিখেছেন অক্টোবরের ৪ তারিখ জয়নগরে একটি নাবালিকা মেয়েকে ধর্ষণ ও হত্যার সঙ্গে জড়িত মামলায় অভিযুক্তকে বারুইপুরের পকসো আদালত ঘটনার মাত্র ৬২ দিনের মধ্যে মৃত্যুদণ্ড দিয়েছে। মাত্র ২ মাসের মধ্যে এমন একটি মামলায় দোষী সাব্যস্ত হওয়া এবং মৃত্যুদণ্ড দেওয়া রাজ্যের ইতিহাসে নজিরবিহীন। এই অসামান্য কৃতিত্বের জন্য তিনি রাজ্য পুলিশ এবং তদন্ত প্রক্রিয়ার সঙ্গে জড়িত সবাইকে অভিনন্দন।
    মহিলাদের বিরুদ্ধে অপরাধের প্রতি সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে এবং ন্যায়বিচার যাতে বিলম্বিত না হয় তা নিশ্চিত করা হয়েছে। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও পুলিশকে ধন্যবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যৌন অপরাধের ক্ষেত্রে ন্যায়বিচার হতে হবে কঠোর।