গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National হাজার হাজার ভোটারের নাম বাদ, কমিশনে আপ  

    হাজার হাজার ভোটারের নাম বাদ, কমিশনে আপ  

    0
    387
    ছবি সৌজন্যে : এক্স
    দিল্লির বিধানসভা ভোটের আগে ভোটার তালিকায় জালিয়াতির অভিযোগ তুলেছে আম আদমি পার্টি। সাংবাদিক বৈঠকে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল অভিযোগ করেছেন, বিজেপির চক্রান্তে কয়েক হাজার প্রকৃত ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে।
    শাহদারা, জনকপুরি, লক্ষ্মীনগর এবং অন্যান্য কয়েকটি বিধানসভা আসনে হাজার হাজার ভোটারের নাম বাদ দেওয়ার জন্য বিজেপি নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছে। সেই আবেদন মেনে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া শুরু হয়েছে। বিজেপি শাহদারা এলাকায় ১১ হাজার ১৮ জন জন ভোটারের নাম মুছে ফেলার জন্য একটি আবেদন জমা দিয়েছে। আপ সেই আবেদনের ৫০০টি নাম পরীক্ষা করেছে। তাদের ৭৫ শতাংশই এখন সেখানে বসবাস করছেন। কিন্তু তাদের নাম ভোটার তালিকা থেকে মুছে ফেলার প্রক্রিয়া শুরু হতে চলেছে।২০২০ সালের বিধানসভা ভোটে শাহদারা থেকে আপ প্রার্থী ৫ হাজার ভোটে জয়ী হয়েছিলেন। বেছে বেছে ১১ হাজারের বেশি ভোটারের নাম বাদ দিয়ে বিজেপি আসনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে বলে তাঁর অভিযোগ।
    এ সংক্রান্ত প্রক্রিয়ায় যাতে স্বচ্ছতা বজায় থাকে তা নিশ্চিত করতে কমিশনের কাছে সমস্ত অ্যাপ্লিকেশন আপলোড করার আবেদন জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। ভোটার তালিকায় জালিয়াতির বিরুদ্ধে দলের তরফে কমিশনে অভিযোগ জানানো হবে বলেও জানিয়েছেন তিনি।