গ্রাম থেকে শহর
News & Much More

27.9 C
Kolkata
27.9 C
Kolkata
More
    Home National কম ভোটের জন্য উত্তর-পূর্বকে উপেক্ষা : মোদী  

    কম ভোটের জন্য উত্তর-পূর্বকে উপেক্ষা : মোদী  

    0
    230
    ছবি সৌজন্যে : এক্স

    আগের সরকারগুলি কম ভোটের জন্য উত্তর-পূর্ব ভারতের উন্নয়নকে উপেক্ষা করেছে। এমনটাই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

    শুক্রবার দিল্লির ভারত মণ্ডপে অষ্টলক্ষ্মী মহোৎসবের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। তিন দিনের উৎসবে উত্তর-পূর্বের আটটি রাজ্য অরুণাচল প্রদেশ, অসম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম এবং ত্রিপুরার সংস্কৃতি, টেক্সটাইল শিল্প, কারুশিল্প, পর্যটনের সুযোগ এবং অনন্য পণ্যগুলি প্রদর্শন করা হবে। আড়াইশোর বেশি  শিল্পী, ৩৪ টি জি আই ট্যাগ প্রাপ্ত সামগ্রী সহ একাধিক হস্তশিল্প, হ্যান্ডলুম এবং কৃষি ও হর্টি পণ্য প্রদর্শন করবেন। সেই অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, গত দশকে কেন্দ্রীয় সরকার উত্তর-পূর্বের উন্নয়নের শীর্ষ পৌঁছেছে। কিন্তু এটি সহজ ছিল না। কেন্দ্র উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিকে ভারতের বৃদ্ধির গল্পের সঙ্গে সংযুক্ত করার জন্য সম্ভাব্য সব পদক্ষেপ নিয়েছে। দীর্ঘদিন ধরে সকলে দেখেছে কীভাবে ভোটের সঙ্গে উন্নয়নকে পরিমাপ করা হয়েছিল। উত্তর-পূর্ব রাজ্যগুলিতে কম ভোট এবং কম আসন ছিল। তাই আগের সরকারগুলি এই অঞ্চলের উন্নয়নে গুরুত্ব দেয়নি।

    তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে আগামী দিনগুলি হবে পূর্ব ভারত এবং উত্তর-পূর্বের। মুম্বই, হায়দরাবাদ, চেন্নাই এবং বেঙ্গালুরুর মতো এই অঞ্চলের শহরগুলি যেমন গুয়াহাটি, শিলং, ইম্ফল, ইটানগর এবং আইজলের উন্নয়নের আলো প্রতিফলিত হবে।