গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National সপরিবারে প্রধানমন্ত্রীর সাক্ষতে বিষ্ণুপুরের সৌমিত্র

    সপরিবারে প্রধানমন্ত্রীর সাক্ষতে বিষ্ণুপুরের সৌমিত্র

    0
    329
    ছবি সৌজন্যে : এক্স
    স্ত্রী-কন্যাকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।বেশ কিছুক্ষণ সাংসদ ঘরনির সঙ্গে কথাও বলেছেন প্রধানমন্ত্রী।
    তাঁর কাজকর্ম কেমন চলছে, সে বিষয়ে খোঁজখবর নিয়েছেন। সাংসদকন্যা অত্রিশ্রীকে চকোলেট দিয়ে আশীর্বাদ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সৌমিত্র খাঁর বর্তমান স্ত্রী পারমিতা রায়চৌধুরী। উত্তরবঙ্গের শিলিগুড়ির বাসিন্দা তিনি। রাজস্থান থেকে আইন নিয়ে পড়াশোনা করেন পারমিতা। তবে বরাবরই রান্নাবান্নার প্রতি টান তাঁর। সেই কারণেই একটি ফুড হাবও চালু করেছেন। পাশাপাশি আইনজীবী হিসেবেও কাজ করেন।
    ভ্যালেন্টাইনস ডে-তে প্রথমবার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করেন সৌমিত্র। এর পরই প্রকাশ্যে আসে তাঁদের বিয়ের খবর।