গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National জম্মু-কাশ্মীরের রাস্তায় ২ পুলিশকর্মীর গুলিবিদ্ধ দেহ

    জম্মু-কাশ্মীরের রাস্তায় ২ পুলিশকর্মীর গুলিবিদ্ধ দেহ

    0
    128
    ছবি সৌজন্যে : এক্স

    জম্মু-কাশ্মীরের উধমপুরের রাস্তায় দুই পুলিশকর্মীর গুলিবিদ্ধ দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।  পুলিশ সূত্রে খবর, রবিবার সকাল সাড়ে ৬টা নাগাদ উধমপুরের কালীমাতা মন্দিরের কাছে একটি জিপ দাঁড়িয়ে থাকতে দেখেন স্থানীয়েরা।

    তাঁদের সন্দেহ হওয়ায় জিপের সামনে যেতেই চমকে ওঠেন। তাঁরা দেখেন, জিপের ভিতরে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে রয়েছে দুই পুলিশকর্মীর দেহ। সঙ্গে সঙ্গে তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে এক জন পুলিশের গাড়ির চালক, অন্য জন হেড কনস্টেবল। জানা গিয়েছে, ওই গাড়িতে আরও এক পুলিশকর্মী ছিলেন। তাঁর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

    জঙ্গি হামলা হয়েছে, না কি আত্মহত্যা, তা নিয়েই এখন ধোঁয়াশা তৈরি হয়েছে। যদিও পুলিশ প্রাথমিক ভাবে আত্মহত্যা বলেই মনে করছে। আত্মহত্যা না কি খুন তা নিয়েই তদন্ত শুরু করেছে পুলিশ।