গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত, জানালেন সিরিয়ার প্রধানমন্ত্রী 

    ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত, জানালেন সিরিয়ার প্রধানমন্ত্রী 

    0
    213
    ছবি সৌজন্যে : এক্স
    সিরিয়ার রাজধানী দামাস্কাসে ঢুকে পড়েছে সশস্ত্র বিদ্রোহীরা। এহেন পরিস্থিতিতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশ ছেড়ে পালিয়েছেন বলে খবর।
    এ হেন পরিস্থিতিতে দেশের রাশ বিদ্রোহীদের হাতে তুলে দিতে প্রস্তুত সিরিয়ার সরকার, এমন জানিয়েছেন সে দেশের প্রধানমন্ত্রী মহম্মদ গাজি জালালি। তবে তিনি চান, বিষয়টি শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হোক। গত কয়েক দিনে সিরিয়ার একের পর এক শহর দখল করছেন বিদ্রোহীরা। রবিবার সকালেই রাজধানীতে ঢুকে পড়েন বিদ্রোহীরা। বিভিন্ন সরকারি ভবনের দখল নেওয়া শুরু করেছেন। শনিবার রাত থেকেই দামাস্কাস ঘিরে ফেলার কাজ শুরু করে বিদ্রোহী গোষ্ঠী। তাদের আগ্রাসনের সামনে পিছু হটতে শুরু করে সিরিয়া সেনা। বিদ্রোহীদের দখলে দামাস্কাস আসতেই বেপাত্তা প্রেসিডেন্ট আসাদ।
    সিরিয়ার সেনাবাহিনীর শীর্ষ আধিকারিকেরা সংবাদ সংস্থাকে জানিয়েছেন, প্রেসিডেন্ট বিমানে উঠেছেন। তবে গন্তব্য কোথায় সে ব্যাপারে নিশ্চিত কোনও খবর মেলেনি।