লজে নাবালিকা নির্যাতন, পাহারা দিতেন অভিযুক্ত-র স্ত্রী-মেয়ে

0
226
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

বড়ঞা শিশুকে নির্যাতনের খবরের মধ্যে কিশোরীকে ৩ দিন ধরে লজে আটকে রেখে অত্যাচারের অভিযোগ উঠেছে মুর্শিদাবাদের বহরমপুরে। অভিযুক্ত যখন নির্যাতন করতেন, তখন বাইরে পাহারায় থাকতেন তাঁর স্ত্রী, মেয়ে নাবালিকাকে দেহ ব্যবসায় নামানোর পরিকল্পনা ছিল অভিযুক্ত যুবকের।

জানা গিয়েছে ৩ দিন ধরে নিখোঁজ ছিলেন ওই কিশোরী। পরিবারের তরফে থানায ডাযেি করার পরেও কোনও হদিশ মিলছিল না। এরমধ্যে পরিবারের লোকেরা জানতে পারে মেয়েটিকে একটি লজে আটকে রাখা হয়েছে। তারপরেই অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার করে পুলিশ।

গ্রেফতার করা হয় অভিযুক্ত যুবক, তাঁর স্ত্রী, মেয়ে এবং বছর ৫৫-র এক প্রৌঢ়াকে। অভিযুক্তদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বহরমপুর আদালত।