গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National দিল্লির ৪০টিরও বেশি স্কুলে বোমাতঙ্ক, তদন্তে পুলিশ

    দিল্লির ৪০টিরও বেশি স্কুলে বোমাতঙ্ক, তদন্তে পুলিশ

    0
    136
    ছবি সৌজন্যে : এক্স

    দিল্লির ৪০টির বেশি স্কুলে বোমাতঙ্ক ছড়ানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইমেলের মাধ্যেমে লুকিয়ে রাখা বোমা নিস্ক্রিয় করতে ২৫ লক্ষ টাকা দাবি করেছে হুমকি প্রেরক।

     

    পুলিশ সূত্রে দাবি, দিল্লির আরকে পুরমে এবং  পশ্চিম বিহার অঞ্চলের স্কুলে বোমাতঙ্কের কথা জানা গিয়েছে। ইমেল করে ওই হুমকি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। বোমাতঙ্ক ছড়াতেই ওই স্কুলের কর্তৃপক্ষ পড়ুয়াদের বাড়ি পাঠিয়ে দিয়েছে । খবর দেওয়া হয়েছে পুলিশ এবং দমকলে। স্কুল কর্তৃপক্ষের থেকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দুটি স্কুলে পৌঁছে গিয়েছে দিল্লি পুলিশের দুটি দল। প্রাথমিক ভাবে জানা গিয়েছে , রবিবার বেশি রাতের দিকে স্কুলে ইমেল করে ওই হুমকি পাঠানো হয়েছে। সোমবার সকালে স্কুল খুলতেই বিষয়টি নজরে এসেছে কর্তৃপক্ষের। বোমাতঙ্ক ছড়াতেই তাঁরা অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করে পড়ুয়াদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করেছেন। ঘটনায় ইতিমধ্যে তদন্তও শুরু করেছে পুলিশ।

     

    কে বা কারা স্কুলে ওই হুমকি ইমেল পাঠিয়েছে, তা খতিয়ে  দেখছেন দিল্লি পুলিশের তদন্তকারী আধিকারিকেরা।