গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Entertainment আধা-অনাথ শাহরুখ

    আধা-অনাথ শাহরুখ

    0
    148
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    নিজেকে আধা-অনাথ বলে সম্বোধন করলেন বলিউড কিং শাহরুখ খান। শুধু তাই নয়, হিন্দি সিনেমার জগতে নিজেকে বহিরাগত বলেও দাবি করলেন তিনি।

    ইনস্টাগ্রামে ওয়াল্ট ডিজনি স্টুডিওজ ইন্ডিয়ার পোস্ট করা একটি ভিডিওতে শাহরুখকে,মুফাসা: দ্য লায়ন কিং নিয়ে কথা বলতে দেখা গিয়েছে। এই ছবির হিন্দি ভার্সনে মুফাসার চরিত্রে কণ্ঠ দিয়েছেন শাহরুখ।সেখানে নিজেকে মুফাসার সঙ্গে তুলনা করতে গিয়ে নিজের বিষয়ে এসব কথা বলেছেন কিং খান।শাহরুখের কথায়, যদি বিনয় না করে বলেন,তাহলে বলতে হয় হ্যাঁ এটা তাঁরই গল্প, মুফাসার গল্প শাহরুখের সঙ্গে মিলে যায়।টেকনিক্যালি বলতে গেলে, যার বাবা-মা নেই সে অনাথ। শাহরুখ খানও খুব অল্প বয়সে তাঁর মা-বাবাকে হারিয়েছেন, তাই সেই দিক থেকে দেখতে গেলে তিনি একজন আধা-অনাথ। শাহরুখেরও কোনও পরিবার ছিল না।শাহরুখ আরও বলেছেন, এটা একজন বহিরাগতের গল্প। আর তিনিও এই ইন্ডাস্ট্রিতে একজন বহিরাগত। কারণ পরিবারের কেউ তাঁর আগে চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন না। শাহরুখ খান দিল্লি থেকে মুম্বাইতে এসেছিলেন, তাই তিনিও একজন বহিরাগত। এটা রাজার গল্প। হ্যাঁ, তিনি কিং।উল্লেখ্য,মুফাসা: দ্য লায়ন কিং ছবিতে শুধু শাহরুখই নয়, সেখানে কণ্ঠ দিয়েছেন তার দুই ছেলেও।

    ছবিতে সিম্বা-এর কণ্ঠ দিয়েছেন শাহরুখের বড় ছেলে আরিয়ান খান।এবং তরুণ মুফাসার কণ্ঠ দিয়েছেন ছোট ছেলে আব্রাম।জানা গেছে, ২০ ডিসেম্বর ইংরেজি, হিন্দি ও তামিল ভাষায় মুক্তি পাবে, মুফাসা: দ্য লায়ন কিং।