
কেউ কেউ বলছেন কলকাতা, বিহার, ওড়িশা দখল করবেন। যারা বলছেন তাঁরা ভালো থাকবেন, সেই ক্ষমতা থাকবেন না আপনারা দখল করবেন আর রাজ্য প্রশাসন ল্যাবেঞ্চুস চুষবে।
বিধানসভায় দাঁড়িয়ে এভাবেই বিএনপির যুগ্ম মহাসচিব পাল্টা রুহুল কবীর রিজভিকে পাল্টা জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তিনি এও বলেছেন, পশ্চিমবঙ্গ সরকার চায় হিংসা নয় শান্তি ফিরুক। তৃণমূল কংগ্রেসের সরকারের পলিসি হল কেন্দ্রীয় সরকার যে পথে এগোবে তাকে সমর্থন জানানো। তাঁর আশা সচিব যাচ্ছেন, এই বৈঠক থেকে সমাধান সূত্র উঠে আসবে। সেই সঙ্গে অহিংসার সুর বজায় রেখেই মুখ্যমন্ত্রী বলেছেন, তিনি প্রত্যেকের কাছে আবেদন করবেন এমন কিছু করবেন না যাতে হিংসা বাড়ে। সবাই সংযত আচরণ করুন, এটাই তাঁর অনুরোধ।
অশান্ত বাংলাদেশে বাড়ছে ভারত-বিদ্বেষ। এরই আবহে দু’দিন আগেই হিন্দু নির্যাতনের আবহেই বাংলা-বিহার-ওড়িশা দখলের হুঁশিয়ারি দিয়েছেন খালেদার দলের যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভি।
