কলকাতায় পরীমনির প্রথম সিনেমা

0
210
ছবি সৌজন্যে : এক্স

অল্প কিছুদিন আগে হুট করেই কলকাতায় সিনেমায় অভিনয়ের খবর জানিয়েছিলেন বাংলাদেশের আলোচিত অভিনেত্রী পরীমনি।

এর মধ্যে বাংলাদেশে নানা ঘটনা ঘটে গেছে। যদিও পরী-ফ্যান ফলোয়ারদের আগ্রহের তালিকায় আছে কলকাতার ছবিটি।একই সঙ্গে পরীমনি নিজেও অনেকবার বলেছেন কলকাতায় প্রথম ছবিটি দেখার জন্য তিনি উন্মুখ হয়ে আছেন।শেষমেশ জানা গেছে নতুন বছরের প্রথম মাসেই মুক্তি পাচ্ছে তার প্রথম কলকাতার ছবি,ফেলুবক্সী। আগামী বছরের ১৭ জানুয়ারি কলকাতার বড় পর্দায় দেখা যাবে ছবিটি। ছবিতে পরীমনি অভিনয় করেছেন লাবণ্য চরিত্রে।সোশ্যাল মিডিয়ায় খবরটি জানিয়েছেন অভিনেত্রী পরীমনি। পরীমনি-সোহমের ছবি দিয়ে তৈরি ফেলুবক্সী সিনেমার একটি পোস্টার শেয়ার করেছেন। ওই পোস্টার থেকে জানা যাচ্ছে, নতুন বছর ২০২৫-এর শুরুতেই, অর্থাৎ ১৭ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ফেলুবক্সী সিনেমাটি। নতুন সিনেমার পোস্টার শেয়ার করে এর ক্যাপশনে পরী অবশ্য কিছুই লেখেননি।তবে ভালোবাসার প্রতীক লাল রঙের একটি হার্টের ইমোজি দিয়েছেন অভিনেত্রী। অন্যদিকে কলকাতার সিনেমা ফেলুবক্সী-তে পরীমনি ও সোহম চক্রবর্তী ছাড়াও রয়েছেন মধুমিতা সরকার। এই তিন সেলিব্রিটিকে একসঙ্গে পর্দায় আনছেন পরিচালক দেবরাজ সিনহা। থ্রিলার গল্পের এ সিনেমায় প্রধান তিন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাদের।জানা গেছে, নতুন প্রজন্মের চরিত্র এই ফেলুবক্সী।যে চতুর, টেক-স্যাভি এবং নিজেকে শেষ এবং সর্বশ্রেষ্ঠ প্রযুক্তির সঙ্গে সঙ্গে আপডেটেড রাখে।মনের দিক থেকে একেবারে সাধারণ বাড়ির ছেলে সে।

সাধারণ এক বাঙালি ছেলে যে খেতে খুব ভালোবাসে আর ভালোবাসে ক্রাইমের সমাধান করতে।ওদিকে,পরীমনির চরিত্র লাবণ্য, একটি রহস্যময়ী এবং আকর্ষণীয় চরিত্র।এই ছবিতে মধুমিতা সরকার চরিত্রের নাম দেবযানী, যিনি একজন রেডিও জকি।