
ঢাকা থেকে ৩ লক্ষ হাতে টানা রিক্সা রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য। বাংলাদেশের কলকাতা দখলের ডাকের হুমকি নিয়ে এভাবেই কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতার কথায়, বাংলাদেশের ঘটনায় পশ্চিম বাংলায় ব্যাপক জনরোষ তৈরি হয়েছে।
মুখরক্ষার জন্য এখন তৃণমূল কংগ্রেসের সবাই উঠেপড়ে লেগেছে। আবার তৃণমূল সরকারের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী সরাসরি মুহাম্মদ ইউনূসকে সমর্থন করছেন। নরেন্দ্র মোদীর নিন্দা করছেন। অতয়েব বাংলাদেশের ঘটনার প্রতিবাদ করতে গেলে, সিদ্দিকুল্লা চৌধুরীকে, ফিরহাদ হাকিমকে, রাণী রাসমণি রোডকে ব্যবহারের জন্য অনুমতি দেওয়া হয়।
আর হিন্দুরা জাতীয় পতাকা নিয়ে, কলকাতার বুকে প্রতিবাদ করতে গেলে, হাইকোর্ট থেকে অনুমতি নিতে হয়। অর্থাৎ একই অঙ্গে বহু রূপ। এই সব কথার কোনও মূল্য আছে বলে তিনি মনে করেন না বলেও মন্তব্য করেছেন।
